২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৪৩ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরী মনির আবেদন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৬, ২০২১ ১:১৩ পূর্বাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: চিত্রনায়িকা পরী মনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলার জামিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে নিম্ন আদালত যে আদেশ দিয়েছেন তা চ্যালেঞ্জ করে পরীমণি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছেন। আবেদনে ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করার আদালতের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করা হয়েছে। একইসঙ্গে পরী মনির জামিনের আর্জিও জানানো হয় এ আবেদনে।

বুধবার (২৫ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনের বিষয়ে অনুমতি নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন পরী মনির আইনজীবী মুজিবুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ মাদক মামলায় পরী মনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। নিম্ন আদালতের এ আদেশকে চ্যালেঞ্জ করে বুধবার (২৫ আগস্ট) হাইকোর্টে আবেদনটি করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলা হয়েছে। পরীমণির জামিনের আরজিও রয়েছে এ আবেদনে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট পরীমণির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমণি, যা ১৩ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

উপ-সম্পাদকীয়: স্মৃতির মনিকোঠায় “আলহাজ্ব মুনীর চৌধুরী শামীম” চিরঅম্লান—এম, বোরহান উদ্দিন চৌধুরী রোমান

ফরিদগঞ্জে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাকুন্দিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রামগতির বিবিরহাট রশিদিয়ার প্রধান শিক্ষকের দুর্নীতি অনিয়মের তদন্তে ধোঁয়াশা

কমলনগরে চর কাদিরা ইউপি জামায়াতের ইফতার মাহফিল

রিভারসিটি প্রেসক্লাব ও আরআরইউ এর উদ্দ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রামগতিতে সহায় সম্বলহীনদের মধ্যে এককালীন অনুদান প্রদান

“ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি” প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

কমলনগরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ

রামগতিতে অতি জোয়ারে কৃষি ও মৎস্য সেক্টরের ক্ষয়ক্ষতি