1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ইটনায় সোনালী ফসলে ভরা আমনের মাঠ মাড়াই ও কর্তনে ব্যস্ত কৃষক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২৮, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ

এম তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জেলার ইটনা উপজেলায় আগাম বন্যার পানি চলে যাওয়ায় একটু উচু জমিতে আমন রোপন করেছিলো হাওরের কৃষক। উপজেলায় ইটনা সদর, মৃগা, চৌগাংগা, বড়িবাড়ি, বাদলা, রায়টুটী, ধনপুর, এলংজুরী ও জয়সিদ্ধি সহ মোট ৯টি ইউনিয়ন রয়েছে। ইটনা উপজেলায় কৃষি অফিস সূত্রে জানা যায়। এ বছর প্রায় ৬ শত হেক্টর জমিতে আমন রোপন করা হয়েছে।

এতে প্রায় দুই হাজার একশত মেট্রিক টন চাউল উৎপাদিত হবে। সোনালী ফসলে ভরা আমনের মাঠ। মাড়াই আর কর্তনে ব্যস্ত সময় পাড় করছে ইটনা উপজেলার আমন চাষীরা। ইটনা সদর বানিয়া হাটির কৃষক তারাজ আলী বলেন, আমি ৫০ শতক জমিতে আমন রোপন করেছিলাম। ইতিমধ্যে কর্তন করা হয়েছে আমার ৫০ শতক জমিতে শুকিয়েও ২৫ মন ধান হবে। কৃষক আলাউদ্দিন বলেন, আমি ৩ একর জমিতে আমন রোপন করেছি প্রতি একরে ৪০ থেকে ৪৫ মন দর আমন উৎপাদন হয়েছে।

কৃষক মো. লতু মিয়া বলেন, আমি ২৪ একর জমিতে আমন রোপন করেছি। আমনের ফসল খুবই ভালো হয়েছে তবে বীজ তলা তৈরী করতে না পাড়ায় খরচ একটু বেশি হয়েছে। প্রতি একর জমিতে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। তবে নিজে বীজ তলা তৈরী করতে পারলে খরচ আরও কম হতো।
ইটনা সদর ইউপি সদস্য রাশিদ মিয়া বলেন, আমার জীবনে হাওরে আমন চাষ করতে দেখি নাই। আমনের ফসল খুব ভালো হয়েছে আমি ৬০ শতক জমির খর এক কৃষকের নিকট থেকে ৫ হাজার টাকা দিয়ে কিনেছি।

ইটনা উপজেলার কৃষি উপ-সহকারী উদ্ভিদ সহকারী কর্মকর্তা মাহাবুব ইকবাল বলেন, এ পর্যন্ত প্রায় ১৩০ হেক্টর জমির ফসল কর্তন করা হয়েছে। বাকী জমির ফসল খুব শীঘ্রই কৃষকেরা কর্তন করে সোনার ফসল ঘরে তুলে নিবে খুব শীঘ্রই। এবছর অল্প পরিসরে হাওরে আমন রোপন হলেও আগামী বছর হাওরে আমন চাষ করার জন্য ইতিমধ্যে কৃষকেরা প্রস্তুতি নিতে শুরু করেছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

হোসেনপুরে অটো চোর চক্রের এক নারী সদস্য আটক

কিশোরগঞ্জে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত

হোসেনপুরে গরু চুরির হিরিক; কৃষকের ৩ গরু চুরি

রামগতিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে হাতিয়ার ‘চর’ থেকে কমলনগরের যুবক নিখোঁজ

কিশোরগঞ্জ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

তৃণমূলে ভোটের আয়োজন সততা-দক্ষতায় প্রশংসায় ভাসছেন বিএনপি’র ৩ নেতা

পাকুন্দিয়ায় খোলা বাজারে ওএমএসের চাল বিতরণ