২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:০০ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ইটনায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৫, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ

এম তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ নভেম্বর শনিবার ইটনা উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়।

দিবসের শুরুতে উপজেলা পরিষদে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের কার্যক্রম আরম্ভ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পর উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার এর সভাপতিত্তে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলনে ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর।
বক্তব্যের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইটনা উপজেলা সমবায় অফিসার মাহফুজ আমিন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নজরুল ইসলাম, ইটনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম ও সমবায়ি ফয়সাল আহমেদ প্রমূখ।

বক্তাগণ জাতীয় সমবায় দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট সমবায়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে মহাপ্রভূ সেবাশ্রমে দূর্ধর্ষ চুরি

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২১ পালিত

করিমগঞ্জে চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে ইটনায় মানববন্ধন

ক্রস ফায়ারে হত্যার ভয় দেখিয়ে ৫লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ডিবির বহিষ্কৃত এসআই হাসানের বিরুদ্ধে মামলা

রামগতিতে নবাগত ইউএনওর যোগদান

কুশাখালীতে আইনের তোয়াক্কা না করে চলছে ফসলি জমির টপ সয়েল নিধন

গাংগাইল ইউনিয়নবাসীর পরিবর্তনের অঙ্গিকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী এড. নয়ন

নিকলী উপজেলা প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামগতিতে যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুলিয়ারচরে দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২২ অনুষ্ঠিত