1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরের অপহরণকৃত যুবক নোয়াখালী থেকে উদ্ধার; গ্রেফতার ৪

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৪, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি : ডিবি পরিচয়ে লক্ষ্মীপুরের কমলনগরের ইব্রাহিম শামিম (৩৬) নামে এক যুবককে অপহরণের একদিন পর নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ ।

রোববার রাতে নোয়াখালীর এজবালিয়া ইউনিয়ন থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত চারজনকে আটক করে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। পরে সোমবার দুপুরে সদর থানা মামলা রেকর্ড হলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো নোয়াখালী এজবালিয়া ইউনিয়নের আমিন উল্লাহর ছেলে আকবর হোসেন (৩০) ও সাদ্দাম হোসেন (৩২), শাহজাহানের ছেলে রাশেদুল ইসলাম (৩৪) ও আবদুল মান্নানের ছেলে আনোয়ারা হোসেন (৩৮)। এর আগে গত শনিবার রাতে লক্ষ্মীপুর শহর থেকে তাকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ ঘটনায় ইব্রাহিমের ছোট ভাই দেলোয়ার হোসেন লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ নোয়াখালী সদর থানা পুলিশের সহযোগীতায় তাকে উদ্ধার করেন। অপহৃত ইব্রাহিম উপজেলার চরমার্টিন ইউনিয়নের মৃত ইসমাইল হোসেন ছেলে এবং স্থানীয় মুন্সিরহাট বাজারের বিকাশ এজেন্ট।

জানা যায়, ইব্রাহিম শনিবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরে যায়। রাত আনুমনিক ৮টার দিকে ইব্রাহিম তার ছোট ভাই দেলওয়ারের মুঠোফোনের কল দিয়ে বলে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে নোয়াখালী নেওয়া হচ্ছে। এর পর ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে তাদের পার্শ্ববর্তী হানিফের মোবাইলে কল দিয়ে ১৬ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

ইব্রাহিমের ছোট ভাই মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ দেই। অভিযোগের পর পুলিশ নোয়াখালী সদর থানাকে তারা অবহিত করেন। নোয়াখালী সদর থানা পুলিশের সহযোগীতায়তার তার ভাইকে উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার সাব-ইন্সপেক্টর আনোবিক চাকমা বলেন, অভিযোগের ভিত্তি ইব্রাহিম শামিমকে নোয়াখালী থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

পাকুন্দিয়ায় এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিল

পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

নান্দাইলে পরিত্যক্ত বিদ্যালয় ভবন নিলাম হওয়ার আগেই লুটপাট

রামগতিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু’র ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

রামগতির ইউএনওকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি কিশোরগঞ্জ সদর মডেল থানার আব্দুল্লাহ আল মামুন

কুলিয়ারচরে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি বেন্টু সম্পাদক মিজান

রামগঞ্জে অর্থ আত্মসাৎ মামলায় প্রতারক নুরআলম জেলহাজতে