২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:০৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে খরা তাপদাহে পুড়ছে আমন ধানের বীজতলা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৩, ২০২২ ১২:২২ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন অঞ্চলের আমন ধানের বীজতলা বর্ষার ভরা মৌসুমেও খরা ও তীব্র তাপদাহ থাকায় চার থেকে পাঁচ ইঞ্চি উচ্চতার ধানের চারা মরে গেছে।

সারাদেশে তীব্র গরম ও অতিমাত্রায় সূর্যের তাপ বিকিরণের ফলে উপজেলার অধিকাংশ এলাকার বীজতলায় এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

কমলনগর উপজেলার উত্তর পুর্ব চর জাঙ্গালীয়া হাজি পাড়া এলাকার কৃষক আহছান উল্লাহ ফরহাদ বলেন, আমার বীজতলা পানি সেচেও রক্ষা করতে পারছি না। প্রতিদিন বিকেলে পানি দিলেও তাপমাত্রা বেশি হওয়ায় দ্রুত তা শুকিয়ে যাচ্ছে। রোপণের খুব কাছাকাছি সময়ে চারার ডগা ও মূল অংশ নষ্ট হওয়ায় খুব চিন্তিত।ওই এলাকার আরেক কৃষক ফিরোজ আলম বলেন, আমার জমিতে আমন ধান চাষের জন্য পানির সহজ ব্যবস্থা না থাকায় আবাদ চলে না, তাই আমনের ফসলের উপর নির্ভর করে সংসারের খরচ যোগাতে হয়। এই খরায় আমার বীজতলা পানির অভাবে নষ্ট হওয়ায় আমার মড়ার উপর খাঁড়ার ঘা।

স্হানীয় ইউপি সদস্য ওমর ফারুক বাবুল বলেন উপজেলা কৃষি অফিস থেকে আমি প্রকৃত গরীব কৃষকদের বিনামূল্যে বীজ সার ও কীটনাশক এর ব্যবস্হা করে দিয়েছি দাপদাহে অধিকাংশ বীজ তলা নষ্ট হওয়ায় কৃষকরা বেকায়দায় পড়েছে।

এবিষয়ে কমলনগর উপজেলার চর কাদিরা ব্লক উপ-সহকারি কৃষি কর্মকর্তা রফিক উল্লাহ মুরাদ বলেন সারাদেশে তীব্র গরম ও অতিমাত্রায় সূর্যের তাপ থাকায় আমন ধানের চারা কিছুটা ক্ষতির আশঙ্কায় রয়েছে। তবে বীজতলায় সম্পূরক সেচের ব্যবস্থা করার জন্য কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে। তিনি আরো বলেন আগামী দুই-এক দিনের মধ্যে বৃষ্টি হলে এ সমস্যা কাটিয়ে উঠবে বলে আশা করছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বিপুল ভোটে সাবেক এমপি আবদুল্লাহ বিজয়ী

রামগতি থানায় নবাগত ওসি’র যোগদান

চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

কক্সবাজারের মাদক পাচারচক্রের চার সদস্য কিশোরগঞ্জে গ্রেপ্তার, উদ্ধার বিপুল ইয়াবা

কক্সবাজারের মাদক পাচারচক্রের চার সদস্য কিশোরগঞ্জে গ্রেপ্তার, উদ্ধার বিপুল ইয়াবা

হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

পাকুন্দিয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন

কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও গৃহ পেল ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

লক্ষ্মীপুরে দৃষ্টি প্রতিবন্ধী কোরআনের পাখীদের মাঝে এসপি মাহফুজ্জামান আশরাফ

নান্দাইলে টিচার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নান্দাইলে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল