১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৪৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার আয়োজন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৪, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বুধবার উপজেলার হাজির হাটে একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ডা. মাওলানা নূর উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক কমলনগর জামায়াতে ইসলামীর আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা হুমায়ুন কবির, জামায়াত নেতা হাবিবুর রহমান সবুজ।জেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান।

কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান মানিক (নয়া দিগন্ত),কাজী মুহাম্মদ ইউনুছ (দৈনিক ইনকিলাব), ওয়াজি উল্লাহ জুয়েল (পল্লী নিউজ), ছাইফুল্লাহ হেলাল (জনতা), ফয়েজ আহমদ (আমার সংবাদ) প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সানা উল্লাহ সানু (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) শাহরিয়ার কামাল (যুগান্তর), আমজাদ হোসেন আমু (ভোরের বাণী, দেশ রুপান্তর) এহসান রিয়াজ (বাংলাদেশ বুলেটিন) এ আই তারেক, আবদুর রহমান বিশ্বাস (লাখো কন্ঠ)সহ বিভিন্ন স্থানীয় জাতীয় পত্রিকার গণমাধ্যমকর্মী।

আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তাগণ বিশ্বব্যাপী দ্বীন কায়েমে রাহে লিল্লাহ উৎসর্গিত মুসলিম জনগোষ্ঠীর উপর জালেমের অব্যাহত জুলুম থেকে হেফাজত করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

এছাড়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মাওলানা কবির ও ভাইস চেয়ারম্যান পদে মাওলানা নূর উদ্দিনকে পরিচয় করিয়ে দেন এবং অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন নেতৃবৃন্দ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রায়পুরের বিভিন্ন ইউনিয়নে বহিরাগতদের মহড়া : ৬৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

উন্নত এবং আধুনিক কুলিয়ারচর গড়ার এখনই সময়—চেয়ারম্যান আবুল হোসেন লিটন

করিমগঞ্জে কর্ণেল (অব:) ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রামগঞ্জে নিখোঁজের ২৩দিনেও কবিরাজ জাফরকে উদ্ধার করতে পারেনি পুলিশ

সংসদীয় আসন লক্ষ্মীপুর-০৪; আওয়ামী লীগ ত্রিমূখী বিএনপি দুই ভাগে বিভক্ত

রামগতিতে আমন ধান সংগ্রহ উদ্বোধন

রামগতির জমিদারহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

পাকুন্দিয়ায় দীন মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

রামগতিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর মতবিনিময়