১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৩৭ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জের সাবেক এমপি ড. আলাউদ্দিন বাবা-মায়ের পাশে শায়িত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৪, ২০২২ ১০:১০ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-১ (পাকুন্দিয়া-হোসেনপুর) আসনের টানা দুইবারের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ এমপি’র রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজ গ্রাম পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাযায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

বুরুদিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা রহমত উল্লাহ নামাজে জানাযায় ইমামতি করেন। পরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাঁকে দফন করা হয়।

এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যু হয়। বুধবার সকাল ১১টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তাঁর মৃতদেহ পাকুন্দিয়ায় তাঁর নিজ বাড়িতে পৌঁছায়।

বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মস্তুফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে নিখোঁজের ২৩দিনেও কবিরাজ জাফরকে উদ্ধার করতে পারেনি পুলিশ

বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

মহেশখালীর মুহাম্মদপুর তেলীপাড়ায় মাদক কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযান

কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপন

কুলিয়ারচরে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ শুভ উদ্বোধন

পাকুন্দিয়ায় দীন মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজের অধ্যাপকের বিদায় অনুষ্ঠিত

রামগতি পৌরসভা মেয়র পদ প্রার্থী ডা. মো. জামাল উদ্দিনের গণসংযোগ

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন