1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৪, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

বুধবার (১২ অক্টোবর) এ উপলক্ষে একরামপুর শ্রমিক লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগ সভাপতি এ.বি.এম সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আবুল হাসিম, সহ-সভাপতি আঃ মোতালিব ভইয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, প্রচার সম্পাদক আনিছুর রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর আব্দুল করিম, পৌর শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মীর নাইম ও বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা জাতীয় শ্রমিক লীগ সম্পর্কে আলোচনা করেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে আগামী জাতীয় নির্বাচনে সকল শ্রমিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনা সভা শেষে শ্রমিক লীগের জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে এসে শেষ হয়।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৬

রামগতিতে কিশোর গ্যাংয়ের ত্রাসের রাজত্ব

লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদক সহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

উপ-সম্পাদকীয়: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা রির্সোস সেন্টারের ভূমিকা

রামগতিতে ব্যবসায়ীকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাকুন্দিয়ায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি ২৬ বছর পর গ্রেপ্তার

রামগতির ইউএনওকে ইউপি চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনা

গাজীপুরে সংর্ঘষে নিহত পাকুন্দিয়ার শিক্ষার্থী শিফাত উল্লাহ’র বাড়িতে মাতম

কুলিয়ারচরে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামগতির চর বাদাম ইউপির জায়গা জবরদখল