৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৩৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৩১, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলের প্রস্তুতির সময় কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ জুলাই) সকালে শহরের একরামপুর এলাকা থেকে তাদেরকে আটক করে সদর মডেল থানা পুলিশ। এছাড়াও রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ২জনকে আটক করা হয়েছে বলে দাবি দলটির।

আটককৃত হলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালিদ হাসান জুম্মন, করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি আতাউর রহমান, সদর উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল ওয়াহাব, পাকুন্দিয়া পৌর শাখার অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ছাত্রশিবির বাজিতপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, পাকুন্দিয়া উপজেলা উত্তর শাখার সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, আব্দুল খালেক, আব্দুর রহমান, আবু সালেহ, মো. মোখলেছ, মোঃইয়াসিন, ফাইজ উদ্দিন, ডাক্তার আব্দুল হাই, মো. জিল্লুর রহমান, আব্দুল ওয়াহাব, সাকিব।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী জানান, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ নেতা কর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সকাল ৮টায় শহরের একরামপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করার জন্য জামায়াতের কর্মীরা একত্রিত হয়।
মিছিল শুরুর উদ্যোগ নিলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলের স্থান থেকে পুলিশ নেতাকর্মীদের গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা ছিল না। তাদেরকে বিনা ওয়ারেন্টে হয়রানির উদ্দেশ্যে আটক করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানাই ও তাদের মুক্তি চাই।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত
রামগতিতে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৩ জন গ্রেফতার

রামগতিতে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৩ জন গ্রেফতার

পাথর দেওয়ার নামে সোয়া কোটি টাকা প্রতারণা; রাজশাহী নগরীতে কুখ্যাত প্রতারক জাভেদ গ্রেফতার

কমলনগরে বিবাহিত-অছাত্র দিয়ে কমিটি দেয়ায় দুই ছাত্রলীগ নেতার পদত্যাগ

ব্যালট ভোটে শিকড় ক্লাবের নির্বাচন, সভাপতি নাঈম সম্পাদক রাব্বি

কিশোরগঞ্জে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব

কমলনগরে সমালয় পদ্ধতিতে চাষকৃত ধান কাটা শুরু

সুবর্ণচরে ভূমিহীন নেতার সংবাদ সম্মেলন

রামগতিতে প্রথম ধানের শীষের নির্বাচনী সভা অনুষ্ঠিত

কমলনগরে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টারের দাফন সম্পন্ন

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভূয়া জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগ