১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৪৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে নিহত ১ আহত ৪

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৮, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

মো. মেহবুব আলম মনি, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের নতুন বৌলাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুন্দর আলী (৫০) করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। আহত অটোরিকশা যাত্রী মরিয়ম (৩০) কিশোরগঞ্জ সদর উপজেলার তের হাসিয়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী ও মোটরসাইকেল আরোহী শোলাকিয়া এলাকার খোকন মিয়ার ছেলে বায়জিদ (২০)। আহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা শহর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি করিমগঞ্জের দিকে যাচ্ছিল। পথে নতুন বৌলাই এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী সুন্দর আলী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক নারীসহ অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়। আহত একজন সদর হাসপাতাল, দুজন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

কমলনগরে চরকাদিরা ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই জমে উঠেছে

কুলিয়ারচরে দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২২ অনুষ্ঠিত

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত

কুলিয়ারচর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে নদী-খাল খনন ও পুনঃখননে প্রস্তুতি নিয়েছে সরকার

রাজশাহীতে নিলামে পানির দামে বিক্রি হলো সরকারি খামারের ৩৭ গরু

পাকুন্দিয়ায় সাহিত্য সংসদ এর মাসিক সভা অনুষ্ঠিত