১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৩৮ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু, রাষ্ট্রপতির শোক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৯, ২০২২ ১২:৩৭ পূর্বাহ্ণ

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২ মে) ভোর ৫টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে হঠাৎ তার অসুস্থতা বেড়ে গেলে রোববার (১ মে) রাত সাড়ে ১২টার দিকে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় একটি হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তার। ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলে, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান মিঠামইন উপজেলা পরিষদের একজন সফল চেয়ারম্যান হিসেবে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এরপর থেকে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ছিলেন।

সোমবার (২মে) বাদ জোহর ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার পর বাদ আসর মিঠামইনে তার গ্রামের বাড়িতে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ মিঠামইনের তার নিজ গ্রাম মইষাকান্দির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাছাড়া পৃথক পৃথক শোকবার্তায় বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে বিদুুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সুবিধাভোগী নারীকে পিটালেন

পাকুন্দিয়ায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আতাউল্লাহ সিদ্দিক মাসুদ

পাকুন্দিয়ায় প্রধান শিক্ষকের পিটুনিতে অফিস সহকারী আহত

বাজিতপুর-নিকলীর পরিবর্তনের প্রতীক বদরুল আলম শিপু’র নির্বাচনী প্রস্তুতি শুরু

কমলনগরে ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

কুলিয়ারচরে পরিবার পরিকল্পনার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

রামগতিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ