২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৫০ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কি‌শোরগ‌ঞ্জ জেলা পু‌লিশ কর্তৃক মু‌ক্তি‌যোদ্ধা পুলিশ সদস্য‌দের সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৯, ২০২২ ১১:২৬ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে পুলিশের মধ্যে যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের সম্মাননা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়। প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পু‌লি‌শের ডিআই‌জি, ঢাকা মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের প্রধান হারুন অর র‌শিদ।সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. রাসেল শেখ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, জেলার পুলিশ সুপার (সি আইডি) সৈয়দ ফরহাদ,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজাল, কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আসাদুল্লাহ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা পুলিশ সদস্যবৃন্দ। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার ৩৩ জন পুলিশ বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানানো, উত্তরীয় পরিধান, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. রাসেল শেখ।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পু‌লি‌শের ডিআই‌জি, ঢাকা মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের প্রধান হারুন অর র‌শিদ বলেন ‘মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন ভাবে উদ্ধুদ্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শপথ গ্রহণ করিয়েছেন। চেতনা ধারণ করতে হয় বুকে, কোনো বিষয় বুকে ধারণ করলে তা জীবনে ভোলা যায় না, তাই মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে।’

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল

লক্ষ্মীপুরে বীরমুক্তিযোদ্ধা পঞ্চু বাবুর স্বরণে শোকসভা

কমলনগরে মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত ডিগ্রি মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগতিতে জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসা পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন

রামগতিতে স্বপ্নের ঘরে উঠল ভূমিহীন পরিবার

রামগতিতে ইলেকট্রিকেল হাউজওয়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

কমলনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

পাকুন্দিয়ায় বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে

রামগতি ভোলা নৌ-রুটে চালু হচ্ছে বিআইডব্লিউটিসি’র সি ট্রাক সার্ভিস

নান্দাইলে গরুবোঝাই গাড়ি পুকুরে, ৬ গরুর মৃত্যু