২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:২৭ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে ইমাম-উলামা ও হিন্দুধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৯, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্তমান পরিস্থিতির আলোকে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলায় স্থানীয় ইমাম-উলামা পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, কুলিয়ারচর উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবদুল কাইয়ুম খান, জামিয়া-সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, উপজেলা ইমাম-উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, আব্দুল্লাহপুর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা বাহাউদ্দীন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক পরিতোষ ভৌমিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নন্দলাল দাস, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইমাম-উলামা পরিষদের সভাপতি-সম্পাদক এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. লুৎফর রহমান।

উক্ত মতবিনিময় সভায় বর্তমান পরিস্থিতির আলোকে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপজেলায় স্থানীয় ইমাম-উলামা পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি ঐক্যমত প্রকাশ করে এবং উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলে একত্রে কাজ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

নান্দাইলে বাউল মেলা গ্রন্থাগারের শুভ উদ্ভোধন করেন পৌর মেয়র

নিজ কর্মস্থলেই মৃত্যু পরিবারের সাথে ঈদ করা হলো না মাদরাসা শিক্ষকের

রামগতিতে বড়খেরী ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক স্বপন গ্রেপ্তার

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ জেলের মৃত্যু

দলীয় এমপিকে কটাক্ষ করার প্রতিবাদে নান্দাইল উপজেলা আ’ লীগের সংবাদ সম্মেলন

কুলিয়ারচরে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামগতি চর ডাক্তার প্রাথমিক বিদ্যালয়ে চুরি