২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:২৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে দু’ দিনব্যাপী লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুন, ২০২৪) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সার্বিক সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিনব্যাপী এ সেমিনার ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম।

সেমিনারে সৌর ড্রায়ারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ প্রযুক্তির বিষয়ে বিশেষ আলোচনা করেন এবিএম শাহজালাল ল্যাব এটেনডেন্ট এর সিনিয়র সাইন্টিফিক অফিসার রাজিব বণিক। অপরদিকে বিসিএসআইআর-এর সেবা সংক্রান্ত সকল কার্যক্রম স্থানীয় জনসাধারণকে অবহিত করেন, এডিটর (বাংলা) ইছাহাক মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহ, ছয়সূতী ইউপি চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম ও সাংবাদিক আলি হায়দার শাহিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। দুই দিনব্যাপী উক্ত সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির বিভিন্ন স্টল অংশগ্রহণ করেন। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত বাস শ্রমিকের বাড়ীতে শোকের মাতম

কমলনগরে সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের পূজামন্ডপ পরিদর্শন

নিকলী উপজেলা প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্বাধীনতা আন্দোলনের প্রতীক পুরনো আমগাছ না কেটে উপজেলা ডাকঘরের রাস্তা করার দাবি এলাকাবাসীর

পাকুন্দিয়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

পত্নীতলায় আরকোর পরিবেশগত বিপদসমুহ বন্ধে করনীয় শীর্ষক আলোচনা সভা

কিশোরগঞ্জে অভিনব কায়দায় মটর সাইকেল ও নগদ অর্থ ছিনতাই

ডিপ্লোমা নার্স না থাকায় কমলনগর মর্ডান হাসপাতাল ( প্রাঃ) লিঃ বন্ধ রাখার নির্দেশ

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

তাড়াইল ওষুধ ব্যবসায়ী বনাম ফারিয়া’র মাঝে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত