২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৩৩ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১১:০১ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহাদ, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, জেলা পরিষদ মহিলা সদস্য ও নারী নেত্রী সৈয়দা নাছিমা আক্তার চায়না, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক, উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক আবু বাক্কার, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুমসহ বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সরকারি নির্দেশনানুযায়ী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

ইটনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

কমলনগরে ধ্বসে পড়েছে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের তিনটি গার্ডার

প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি: রেলমন্ত্রী

৯ দিনের সফরে লক্ষ্মীপুর-৪ নির্বাচনী এলাকায় এমপি মো. আবদুল্লাহ আল মামুন

কমলনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া

তাড়াইলে কৃষ্ণচূড়া নামে ভ্রাম্যমান পর্যটক কেন্দ্রের উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কমলনগর উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি-রফিক, সম্পাদক-আরিফ

রামগতিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত