৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:২৮ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুলিয়ারচরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ৭, ২০২২ ১১:৩৩ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা, পৌর বিএনপি’র উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও মূল্য হ্রাস করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকাল এগারোটার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাড: মশিউর রহমানের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত, পৌর বিএনপি’র সদস্য সচিব শাহাদত হোসেন শাহ আলমসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন।

বক্তারা বলেন চাল-ডাল-তেল-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটাই কারণ তা হলো বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের প্রতি তাদের কোনো দরদও নেই। দেশের মানুষ আজ দিশেহারা। তারা বলেন রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নারী শিশু বয়স্ক প্রতিবন্ধিদের সেবায় রামগঞ্জ থানায় সার্ভিস ডেস্কের উদ্বোধন

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: ব্যারিস্টার কায়সার কামাল

রামগতিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন

রামগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

ছয় বছর ধরে বিছানায় পিঠ ঠেকাননি নান্দাইলের নুরুল আমিন

রামগতিতে চাঞ্চল্যকর মাষ্টার জবিউল হোসেন হত্যা মামলার রায়

রামগতিতে চাঁদাবাজির অভিযোগে ৩ সহযোগী সহ ছাত্রদল নেতা কোস্ট গার্ডের হাতে আটক

রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, সহ্য করতে না পেরে স্বামীর আত্মহত্যা

অষ্টগ্রামে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

রামগতিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন