২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৪১ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে আগস্ট মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৩১, ২০২১ ১১:২২ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চলতি আগস্ট মাসে নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রদত্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রায় সকল গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

শত শত গ্রাহক অভিযোগ করে জানিয়েছেন বিগত জুলাই মাসের বিদ্যুৎ বিল থেকে আগস্ট মাসের বিদ্যুৎ বিল প্রায় সকল ক্ষেত্রে দ্বিগুন করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে আরও বেশী বিল করা হয়েছে।

উক্ত বিষয়ে নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম উত্তর কুমার সাহা জানান, দেড় মাসের বিল একসাথে করা হয়েছে এবং কোরবানীর ঈদ থাকায় ফ্রীজ বেশী ব্যবহার করায় বিল বেশী হয়েছে। আগামী মাসের বিল কম হবে। নান্দাইলের অলি মাহমুদ মাদ্রাসায় ভুতুড়ে বিল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম জানান, তাঁর বাসার বিদ্যুৎ বিল গত জুলাই মাসে ছিল দুই হাজার টাকা, বর্তমান আগস্ট মাসে বিল করা হয়েছে পাচঁ হাজার টাকারও বেশী। এছাড়া এ ধরনের অভিযোগ করেছে নান্দাইলের আরো শত শত বিদ্যুৎ গ্রাহক।

নান্দাইলের বিদ্যুৎ গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ আগস্ট মাসের অস্বাভাবিক বিল কেন করা হল বিষয়টি তদন্ত করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধ্বতন কর্তপক্ষের জরুরী দৃষ্টি আকর্ষণ করে জানান, অবিলম্বে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হোক।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা, সভাপতি পুলক- সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর

রামগতি উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামগতিতে বিএনপি কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছে আ’ লীগ

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মোবাইল কোর্ট অভিযান

তাড়াইলে কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

রামগতিতে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পলিত

মদনে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

হোসেনপুর উপজেলা হাসপতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা যন্ত্রপাতি প্রদান