১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:০৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সুবিধাভোগী নারীকে পিটালেন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৮, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) ডিলার মো. রিপন মিয়া বুধবার (৬ এপ্রিল) চাল বিতরনের সময় মোছা. ঝরনা বেগম নামে এক নারীকে প্রকাশ্যে মারধর সহ শ্লীলতাহানীর অভিযোগে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রাপ্ত অভিযোগে প্রকাশ উক্ত নারী ১০ টাকা কেজি ধরে ৩০ কেজি চাউল ক্রয় করার জন্য ডিলারের নিকট ৩০০ টাকা জমা দেন। কিন্তু তাকে চাউল কম দিয়ে বিদায় করতে চাইলে তিনি প্রতিবাদ জানান। এতে করে উক্ত ডিলার ঝরনা বেগম ও তার পুত্র হৃদয়কে ব্যাপক মারধর করে আহত করে। একই সাথে ডিলারের সহযোগি জাকারিয়া সহ রিপন জনসম্মুখে উক্ত নারীকে চুলের মুটি ধরে টানাটানি সহ পরিহিত কাপড় ছোপড় টেনে ছিড়ে শ্লীলতাহানি করে।

উক্ত ঘটনায় ঝরনা বেগম বাদী হয়ে আচারগাঁও ঝাউগড়া গ্রামের সুরুজ আলীর পুত্র ডিলার রিপন মিয়া, চকপাড়া গ্রামের জাকারিয়াকে আসামী করে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ অভিযোগ পেয়েছেন বলে জানান এবং তদন্ত মূলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

নান্দাইল উপজেলা খাদ্য বান্ধব সরকারী কমিটির সদস্য মো. এনামুল হক বাবুল জানান, বিষয়টি নিয়ে আগামী সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রনের জন্য উপস্থাপন করা হবে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উদযাপন

ইটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উৎযাপন

হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

পাকুন্দিয়ায় বীরমুক্তিযোদ্ধাকে অশ্লীল ভাষায় গালাগালি ও লাঞ্চিত করার অভিযোগ

রামগতিতে দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ

কিশোরগঞ্জে ডা. এস কে এম নাজমুল হাসান সহযোগী অধ্যাপক (হেপাটোলজি) হিসেবে পদোন্নতি

রামগতিতে জেলেদের জীবনমান উন্নয়নে নির্মাণ হচ্ছে ফিস ল্যান্ডিং সেন্টার ও মাছ বাজার

পাকুন্দিয়ায় টিসিবি পণ্যসামগ্রী বিতরণে প্রশাসনের প্রেস ব্রিফিং

রাঙামাটির বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ টি দোকান পুড়ে ছাই, আহত- ৫

কমলনগরে মিথ্যা মামলায় হয়রানি, পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন