৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:০৯ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নড়াইলে মন্দির ভাংচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২১, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: নড়াইলের মন্দির ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জ কালিবাড়ি মন্দিরের সামনে বুধবার (২০ জুলাই) বাংলাদেশ হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন, বাংলাদেশ হিন্দু মহাজোটের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বিদ্যুত কুমার আচার্য্য।

সহ সাধারণ সম্পাদক সুশান্ত সেন ও দীপ সরকার আকাশের সঞ্চলনায় এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট – কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মৃম্ময় দে সাগরসহ বাংলাদেশ হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের কিশোরগঞ্জ জেলা ও উপজেলা শাখার সকল নেতাকর্মীরা।

এ সময় প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, নড়াইলে সনাতনধর্মালম্বীদের মন্দির ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ, নড়াইলের এই ঘটনার তীব্র নিন্দা ও এর সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।

এ সময় উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বিদ্যুত কুমার আচার্য্য, নির্বাহী সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক কাজল দাস, সাংঘটনিক সম্পাদক রিপন চন্দ্রসূত্রধর, বাংলাদেশ ছাত্র মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি নিলয় পাল আদর, সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক অর্থসহ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মীবৃন্দরা।

উক্ত প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বাংলাদেশ হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের বিভিন্ন উপজেলা শাখার নেতা,নেত্রী ও সর্বস্থরেরকর্মীসহ সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহন করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় দূর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগীতা

রামগতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

রামগতিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন

রামগতিতে জনস্বাস্থ্য প্রকৌশলীর নিজের বাড়ীতেই সরকারী টাকায় ছয় প্রকল্প

রামগতিতে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক স্বপন গ্রেপ্তার

হাওর উন্নয়নের আরেক নাম দৃষ্টিনন্দিত অল অয়েদার সড়ক

রাজশাহীতে জমে উঠেছে রথের মেলা, খুশি বিক্রেতারা

কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মদনে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন