৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:৪২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পত্নীতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২৯, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ

মিজানুর রহমান, পত্নীতলা (নওগা) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ পতিরাম এর মধ্যে সীমান্ত পিলার ২৬৮/৯-এস এর নিকটবর্তী ধামইরহাট উপজেলার আলতাদদিঘি নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সুত্রে জানা গেছে, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ, পতিরাম এর মধ্যে সীমান্ত পিলার ২৬৮/৯-এস এর নিকটবর্তী ধামইরহাট উপজেলার আলতাদদিঘি নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. হামিদ উদ্দিন, পিএসসি। অপরদিকে ১৫ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এসএইচ বিজয় সিনহা কমান্ড্যান্ট ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ, পতিরাম, ভারত।

এসময় সৌজন্য সাক্ষাতে অবৈধ অনুপ্রবেশ/সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় উভয় পক্ষের উন্নয়ন মূলক কর্মকান্ড, আলতাদিঘী পুনঃখনন এর মাধ্যমে আলতাদিঘী জাতীয় উদ্যানের জীব বৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণে সহযোগীতা প্রসংগে আলোচনা করা হয়। এছাড়াও উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সুত্রে জানা গেছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে ৪বছরের শিশুকে হত্যা করে খাটের নিচে লাশ পুতে রেখেছে সৎ মা

হোসেনপুরে অটো চোর চক্রের এক নারী সদস্য আটক

পাকুন্দিয়া উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে

রায়পুরের উন্নয়নে ইউএনও সাবরীন ছিলেন আন্তরিক—এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি

১৭ বছরের রাজনৈতিক ট্রেন্ড আর চলবে না, দেশ চলবে সম্পূর্ণ নতুন নিয়মে: এ্যানি

কুলিয়ারচরে জমি ও গৃহ হস্তান্তরে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নান্দাইলে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা সহ আটক ২

পাকুন্দিয়ায় দুই বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা

গ্রামীণ সড়কে ভাঙা কালভার্টে চলাচলে দুর্ভোগ