২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:৩৩ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় গরু চোর গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৩, ২০২২ ১১:১২ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সজিব (১৯) নামের এক গরু চোরকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রাম থেকে চোরাই গরুসহ তাকে গ্রেফতার করা হয়। সজিব উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের সৈয়দুজ্জামানের ছেলে। তাকে বুধবার (১৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটি সংঘবদ্ধ গরু চোর চক্র উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মকসুদ মিয়ার বাড়ি থেকে গরু চুরি করে। চুরির বিষয়টি টের পেয়ে মকসুদ মিয়া দৌড়ে গোয়াল ঘরে গেলে সজিব ও হৃদয়সহ ৪/৫জনের একটি চক্র তার গরুটি চুরি করে নিয়ে যাচ্ছে দেখতে পান। তার ডাকচিৎকারে এলাকার লোকজন এসে গরুসহ সজিবকে আটক করে। এ সময় হৃদয়সহ অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে গরুসহ সজিবকে পুলিশের হাতে সোপর্দ করে জনতা। এ ঘটনায় ওই দিন রাতেই মকসুদ মিয়া বাদী হয়ে পাকুন্দিয়ায় থানায় সজিব ও হৃদয়সহ অজ্ঞাত আরও ৪/৫জনের নামে একটি মামলা দায়ের করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ:দা:) নাহিদ হাসান সুমন বলেন গরু চোরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে জেএসডি নেতার পরিবারকে আর্থিক সহায়তা

রামগতির ইউএনওকে শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা

কুলিয়ারচরে কলাবাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

আরএমপি’র কমিশনারসহ ৬ পুলিশ সদস্য পেলেন বিপিএম-পিপিএম পদক

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন

কুশাখালীতে আইনের তোয়াক্কা না করে চলছে ফসলি জমির টপ সয়েল নিধন

কুলিয়ারচরে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রামগতিতে দূর্বৃত্ত আক্রান্ত পুজারীর হাসপাতাল ত্যাগের আগেই আসামীর জামিন

ইটনায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উদযাপন