১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:৫৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর-লুটপাট, আহত ১

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ

মো. মুঞ্জরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরপাড়া (মুন্সিবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাহফুজুল হুদা নোমান নামের একজনকে ছুরা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার চরপাড়া গ্রামের মাহফুজুল হুদা নোমান গংদের সঙ্গে একই বাড়ির আহম্মেদ আমীন হিমেলদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। নোমানের দখলে থাকা জমিতে একটি পাকা স্থাপনা নির্মাণ করছিল নোমান। এ নিয়ে একাধিকবার গ্রামীন শালিস দরবার হয়েছে। কিন্তু কোন আপোষ হয়নি। এর জেরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আহম্মেদ আমীন হিমেল দেড়শতাধিক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে একটি ভেকু ও দেশীয় অস্ত্রাদিসহ নোমানের নির্মানাধীন স্থাপনায় যায়। সেখানে গিয়ে ভেকু দিয়ে নির্মাণাধীন স্থাপনাটি ভাংচুর করে।

এ সময় বাঁধা দিতে গেলে মাহফুজুল হুদা নোমানকে হাত-পা বেঁধে ছুরা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়াও এ সময় অ্যাডভোকেট জসিমুল হুদা মিন্টুর একটি পাকা ঘরের দরজা, জানালাসহ ঘরের ভিতরের আসবাবপত্র ভাংচুর করে সন্ত্রাসীরা। একপর্যায়ে ঘরের দরজা, জানালা ও গ্যাসের চুলাসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহত নোমানকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এব্যাপারে আহত নোমান মিয়া বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তিতে একটি পাকা স্থাপনা নির্মাণ করছিলাম। এ সময় প্রতিপক্ষের হিমেল দেড়শতাধিক ভাড়াটে গুন্ডা নিয়ে একটি ভেকু মেশিন দিয়ে আমার স্থাপনাটি ভাংচুর করে। এ সময় বাঁধা দিতে গিলে আমাকে ছুরি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হিমেলের ভাড়াটে গুন্ডারা।

এব্যাপারে জানতে অভিযুক্ত হিমেলের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার চাচা গাজিউল হক বলেন, হিমেলদের জায়গায় নোমান একটি পাকা স্থাপনা নির্মাণ করছিল। এতে বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অ্যাডভোকেট জসিমুল হুদা মিন্টু বলেন, জমিজমা নিয়ে নোমান ও হিমেলদের মধ্যে বিরোধ চলছে। আমার সাথে কোন বিরোধ নেই। অথচ আমার বাড়িঘর ভাংচুর করেছে হিমেলের ভাড়াটে সন্ত্রাসীরা। এ সময় আমার ঘর থেকে তিন লক্ষাধিক টাকা আসবাবপত্র লুট করে নিয়ে গেছে তারা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

কিশোরগঞ্জে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে স্ট্রোক করে পরীক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুর-৪ মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি’র মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতায় ড্যাবের র‌্যালি, আলোচনা ও লিফলেট বিতরণ

নজরুলের কবিতায় নাটক ‘আলতা রাঙা’

লক্ষ্মীপুর জেলা শহরের হাটসহ বিভিন্ন উপজেলায় শেষ মুহুর্তে পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে

রামগতিতে জেএসডি’র মহিলা সমাবেশ