২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৩:১৯ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় দীন মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৬, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ

মো. মঞ্জুরুল হক, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রায় ২৫০০ অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ জুন) দিনভর উপজেলার হোসেন্দী আদর্শ ডিগি কলেজ এ্র চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।

দীন মোহাম্মদ ফাউন্ডেশন ও দীন আই হসপিটাল কিশোরগঞ্জ-এর উদ্যোগে এবং দীন মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হকের সহযোগীতায় এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ফারজানা সুলতানা বন্যা ও ডাঃ ফাইজুল রাজ্জাক সোহাগ চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেন। এ সময় ১৫ জন টেকনিশিয়ন এ চিকিৎসায় যুক্ত ছিলেন।

এসময় ১২০০ রোগীকে বিনামূল্যে ওষুধ ও ১০৫০ জন রোগীকে চশমা দেওয়া হয়। রোগীদের মধ্য থেকে চোখের ছানি পড়া ২৫০ জন রোগী বাছাই করা হয়েছে। তাদের পর্যায়ক্রমে কিশোরগঞ্জ দীন আই হসপিটালে নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।

এ উপলক্ষে এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, দীন মোহাম্মদ ফাউন্ডেশনের মহাসচিব ইঞ্জিনিয়ার আসিফ নূর, তারই ছোট ভাই ব্যরিস্টার রিসাত নূর, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রাকিবুল হাসান মোশায়ের, কিশোরগঞ্জ দীন আই হসপিটালের পরিচালক রফিকুল হক টিটু ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, শিক্ষক আজিজুল হক খান বোরহান, গোলাপ মিয়া ও মোহাম্মদ আলী প্রমুখ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বাজিতপুর-নিকলীর পরিবর্তনের প্রতীক বদরুল আলম শিপু’র নির্বাচনী প্রস্তুতি শুরু

কমলনগরে স্কুলছাত্রের আত্মহত্যা

পাকুন্দিয়া নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নিকলীতে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সুব্রত পাল

পানিয়ালা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আহবায়ক ফোরাম গঠন

উপ-সম্পাদকীয়: স্মৃতির মনিকোঠায় “আলহাজ্ব মুনীর চৌধুরী শামীম” চিরঅম্লান—এম, বোরহান উদ্দিন চৌধুরী রোমান

সাপ্তাহিক বাংলার বিবেকের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

রামগতির গজারিয়ার লাইটার জাহাজ ডুবি

হোসেনপুর মহিলা কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন