২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:৪৭ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বাজিতপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৯, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ

ইফরানুল হক সেতু, বাজিতপুর প্রতিনিধি: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এই মানববন্ধনের আয়োজন করে বাজিতপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা জাসাসের আহ্বায়ক ফয়েজ আহমেদ মিঠু।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপি’র ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক ভূঁইয়া, জাসাস বাজিতপুর উপজেলার সদস্য সচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম উদ্দিন এবং রাসেল শিকদার।

এছাড়াও মাইজচর, হুমায়ুনপুর, গাজিরচর, বলিয়ারদী ও দিলালপুর ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে আরএমপি

নান্দাইলে মুক্তিযোদ্ধা পরিবারের জানমালের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন

পত্নীতলায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

কিশোরগঞ্জে মঞ্চস্থ হলো নাটক “ নবাব সিরাজ উদ দৌল্লা ”

কমলনগরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দক্ষতা প্রবাস জীবনে সাফল্যের ভিত্তি গড়ে দেয়: ডিসি ফৌজিয়া খান

মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২২জন জুয়ারীকে গ্রেফতার

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত

তাড়াইলে কাউরার মাঠে অবৈধ পাটিবাঁধ দিয়ে মাছ ধরার হিড়িক