২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৩৯ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলি করা সেই রুবেল গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করা জহিরুল ইসলাম ওরফে সন্ত্রাসী রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জহিরুল হক রুবেল (৪১), সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও দুই হাতে পিস্তল নিয়ে গুলিবষর্ণ করেছিল রুবেল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, সেদিন সন্ত্রাসী রুবেল দুই হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছেন। সেই অভিযোগে তাকে গ্রেফতার করতে মাঠে নামে র‌্যাব।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপিকে সমর্থন

বাজিতপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর মানববন্ধন

তাড়াইলে বীরমুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিনের ইন্তেকাল

কমলনগরে প্রি- ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

কমলনগরে মহিলা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

কমলনগরে বৃষ্টির জন্যে “সালাতুল ইসতেসকা” পড়া হয়, মোনাজাত শেষে বৃষ্টি শুরু

পত্নীতলায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ইটনায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উদযাপন

রামগতিতে জয়ীতাদের সম্মাননা প্রদান