২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:৩৪ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ॥ মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৩০, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে (২৯শে মে) রবিবার সকালে ৭টায় পৌর শহরের সোনাপুর চৌরাস্তা, মৌলভী বাজার বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করেছে।

উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সেক্রেটারী রাকিবুল হাছান ও পৌর সেক্রেটারী হুমায়ুন কবির সাদ্দামের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে একইদিন সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের, সশস্ত্র হামলার প্রতিবাদ এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে, রামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভর নেতৃত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময়ে তারা রামগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চসহ রামগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে, রামগঞ্জ পৌর মুজিব চত্ত্বরে এসে শেষ করেন। এসময়ে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী মেহেদী হাসান শুভ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কূটক্তি করে কথা বলার কারণে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েলকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বাংলা বর্ষবরণ বৈশাখী উৎসবের প্রস্তুতি সভা

রামগতিতে গ্রাম আদালতের প্রশিক্ষণ অনুষ্ঠিত

হোসেনপুরে যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পত্নীতলায় কবি রউফের গীতিমঞ্জরী বইয়ের মোড়ক উন্মোচন

কিশোরগঞ্জে একতা নাট্য গোষ্ঠীর ৩৬ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না: জোটের প্রার্থী তানিয়া রব

পাকুন্দিয়া সাবরেজিষ্ট্রি অফিসের নকল নবিশদের কর্মবিরতি

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন

রামগতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

রামগতিতে বিআইডব্লিউটিএ’র যোগসাজসে চাঁদাবাজি