১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:২৫ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগঞ্জে মাদ্রাসা ভবন নিলাম নিয়ে সভাপতি ও প্রিন্সিপালের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৩০, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে নিয়মনীতির কোন তোয়াক্কা না করেই নাগমুদ মসজিদে মাইকে দরপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়ে কেআই ফাজিল ডিগ্রী মাদ্রাসার পুরাতন ভবন নিলামের দরপত্র ও সিডিউল নিয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলমগীর ও প্রিন্সিপাল মাওলানা সামছুদ্দিনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। নিজের পছন্দের লোক কাজ না পাওয়া সভাপতি শাহ আলমগীর প্রিন্সিপালকে ব্যবহার করে পুরো নিলাম প্রক্রিয়া বাতিল করে দেওয়ায় এলাকাব্যাপী চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিয়ম-নীতির কোন তোয়াক্কা না করে সভাপতি ও প্রিন্সিপালের এমন মনগড়া বেআইনী সিদ্ধান্তের কারনে স্থানীয়দের মধ্য নানান সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাগমুদ কেআই ফাজিল ডিগ্রী মাদ্রাসার একটি পুরাতন ভবন ঝুকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট কতৃপক্ষ পরিত্যাক্ত ঘোষণা করেন। এরপর মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলমগীরের নির্দেশে প্রিন্সিপাল মাওলানা সামছুদ্দিন গত ১৫ জুলাই মসজিদের মাইকে ঘোষনা দিয়ে ২৫জানুয়ারীর মধ্যে ইচ্ছুক দরদাতাগন প্রতিষ্ঠান প্রধানের কার্যলয়ে জাহাঙ্গীর আলম, মো. আলী, শাহাদাত হোসেন, জহির হোসেন, রফিক উল্যা, মো. মহিন সহ সকলের উপস্থিত হয়ে দরপত্র জমা দেন। পরে ২৫জুলাই সকলের উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতা ১লক্ষ ৩০হাজার টাকায় কাজটি পেয়ে থাকলেও সভাপতি তার পছন্দের লোক হোটেল ব্যবসায়ী বোরহান উদ্দিনের দরপত্র দেখতে না পেয়ে কোন কারন ছাড়াই হটাৎ পুরো নিলাম প্রক্রিয়া বাতিল করে দেন।

এব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামছুদ্দিন জানান, নিয়নম-অনিয়ম যা হয়েছে আমি সব সভাপতি সাহেবের নির্দেশে করেছি। আমার কোন দোষ নেই। বোরহান উদ্দিন আগেই মোতালেব হুজুরের কাছে দরপত্র জমা দিয়েছে। সেটা জমা না হওয়ার কারনেই সভাপতি পুরো নিলাম প্রক্রিয়া বাতিল করে দিয়েছে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপত শাহ আলমগীর জানান, প্রিন্সিপালের ভূলের কারণে নিলাম প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। আর এটা বাতিল করার ক্ষমতা মাদ্রাসা কতৃপক্ষের রয়েছে। আমাকে বির্তকিত করার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের হোসেন জানান, বিষয়টি প্রিন্সিপাল ও সভাপতি আমাকে জানিয়েছে। একটু ভূলভ্রান্তির কারণেই আগের নিলাম প্রক্রিয়া বাতিল করেছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেরন্টর সমাপনী অনুষ্ঠিত

হোসেনপুরে আগুনে ভষ্মিভূত ২টি ঘর: ১০লাখ টাকার ক্ষয়-ক্ষতি

তাড়াইলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল

পাকুন্দিয়ায় ২৬ জন মেদাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ট্যাবলেট বিতরণ

রামগঞ্জে দল্টা মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীর পাশে দাড়িয়েছেন চেয়ারম্যান প্রদপ্রার্থী ইমতিয়াজ আরাফাত

রামগতির বর্ষিয়ান রাজনৈতিক অধ্যাপক আনোয়ার হোসেন না ফেরার দেশে

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রামগতিতে চর বাদাম ইউনিয়ন যুবলীগের আনন্দ মিছিল

কটিয়াদী পাইলট হাইস্কুলের প্রবীণ প্রধান শিক্ষক আর নেই