৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:৫৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে জাপান টোব্যাকো অফিসে দূর্ধর্ষ চুরি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২৯, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল অফিসে দূর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে গ্রীল কেটে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এর স্থানীয় পরিবেশক হরি নারায়ন মজুমদার এন্ড সন্সের পৌর ৫নং ওয়ার্ডের থানা সংলগ্ন স্মৃতি ভবন নীচতলায় অফিস কাম গোডাউনের গ্রীল কেটে প্রবেশ করে প্রায় ২০ লক্ষ টাকার সিগারেট নিয়ে পালিয়েছে দূর্বৃত্তরা।

এ ঘটনায় কোম্পানীর ম্যানেজার অপু চন্দ্র পাল বাদী হয়ে অফিস কাম গোডাউনের নাইট গার্ড মো. নিজাম উদ্দিন সহ অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। যার নং-১৪ তাং-২৮/১০/২০২২, ধারা ৪৫৭/৩৮০ দ:বি:।

মামলার এজাহারে উল্লেখ করেন, গভীর রাতে নাইট গার্ডের যোগসাজসে কলাপসিবল গেইটের তালা ও অফিস কাম গোডাউনের তালার কড়া কেটে নেভি, সেখ, রিয়েল টেন সহ জাপান টোব্যাকোর বিভিন্ন ব্রান্ডের মোট ২০লক্ষ টাকার সিগারেটের কার্টুন নিয়ে যায়। চুরির সময় চোরের দল ভিতরের সিসি ক্যামেরাগুলো ভেঙ্গে ফেলে এবং বাহিরের ক্যামেরা একটির মুখ উপরের দিকে তুলে দেয়। কিন্তু উপর তলার ক্যামেরায় তাদের চলাফেরা রেকর্ড হয়ে যায়।

এ বিষয়ে কোম্পানীর ম্যানেজার অপু চন্দ্র পাল জানান, আমরা সকল ষ্টাফরা কাজ শেষ করে অফিস বন্ধ করে চলে যাই। গভীর রাতে নাইট গার্ডের যোগসাজসে অজ্ঞাতনামা আরো ৫/৬জন মিলে গোডাউন থেকে প্রায় ২০ লক্ষ টাকার সিগারেটের কার্টুন নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ এবং আলামত দেখে সন্দেভাজনদের বিরুদ্ধে মামলা দায়ের করি।

রামগতি থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মামলা রজ্জু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জের নৌকা প্রার্থীদের ভরাডুবি ৬ ইউপিতে স্বতন্ত্র ৪টিতে নৌকা প্রার্থীর জয়

পাকুন্দিয়ায় নরসুন্দা নদী খননের মাটি বিক্রি করছে চেয়ারম্যানের ভাই

অটোরিক্সা ছিনতাই করতে ছুরিকাঘাতে চালকের মৃত্যু: আটক ৩

রামগতি পৌর মেয়র সরকারী ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেন

রামগতিতে জেলেদের মাঝে জাল বিতরণ

নান্দাইলে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

রাস্তার কারণে বিয়ে হচ্ছে না অনেক তরুণ-তরুণীর!

রাস্তার কারণে বিয়ে হচ্ছে না অনেক তরুণ-তরুণীর!

কমলনগর উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি-রফিক, সম্পাদক-আরিফ

ইটনায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস

অষ্টগ্রামে বেকার যুবক ও যুব মহিলাদের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন