৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৩১ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে দেশীয় অস্ত্র দুই ডাকাত আটক, গণ চুরির হিড়িক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২৪, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। এদিকে বিভিন্ন এলাকায় পড়েছে গণ চুরির হিড়িক।

থানা সূত্রে জানা যায়, গতকাল রাতে থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই আসাদুর রহমান, এসআই দেলোয়ার, এসআই শিমুল বড়ুয়া, এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর এলাকা থেকে এ এলাকার নুর আজমের ছেলে শাহীন, চর আলগী ইউনিয়নের সুফিরহাট এলাকার রেজাউল হকের ছেলে মো. সাহেদ নামের এ দুই ডাকাতকে ডাকাতির প্রস্তুতিকালে মারাত্নক দেশীয় অস্ত্র সহ আটক করে পুলিশ। তাদের থানার মামলা নং-০৯, তারিখ-২৩/০১/২৩ ইং, ৩৯৯/৪০২ ধারায় পেনাল কোড রজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া গত কয়েকদিনে পৌরসভা সংলগ্ন আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চর ডাক্তার, শ্যামল গ্রাম, সমবায় গ্রামের বেশ কয়েকটি বাড়ীতে চুরির ঘটনা ঘটে।

জানা যায়, গত দুই দিন গভীর রাতে আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় তালা ভেঙ্গে ল্যাপটপ, প্রিন্টার, সাউন্ডবক্স নিয়ে যায়।
একই রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের শ্রীরাম বাবুর বাড়ীর লেচু রাম দাসের ঘরে সিঁধ কেটে দুটি এন্ড্রয়েড মোবাইল সেট, নগদ ৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে থানায় একটি জিডি করেন প্রান্ত দাস। একই রাতে পৃথক সময়ে চর ডাক্তার এলাকার টেইলার শ্রীকান্তর ঘরে সিঁধ কেটে এবং পাশ^বর্তী ঘরের টিন কেটে চুরির চেষ্টা করে চোরের দল।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করে আদালতে সোপর্দ করেছি। চুরির একাধিক অভিযোগ পেয়েছি। আমরা টহল ও নজরদারী জোরদার করছি। চুরির বিষয়গুলো তদন্ত করে ক্লু বের করার চেষ্টা করছি।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা

রামগতি মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

পাকুন্দিয়ায় বাংলা নববর্ষ উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো রেকর্ড ২৯ বস্তা টাকা

কমলনগরে জেলেদের চাল বিতরণে অর্ধকোটি টাকা আদায়

সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ইন্তেকাল

সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ইন্তেকাল

কমলনগরে বিএনপি নেতার হামলায় মাদ্রাসার পরিচালকসহ আহত-২

কমলনগরে বিনামূল্যে ২৯শ’ চক্ষু রোগীকে চিকিৎসা দিয়েছেন জামায়াত

কমলনগরে মেঘনার বাঁধ নির্মানে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা