২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:০৭ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের পূজামন্ডপ পরিদর্শন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১, ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান তাঁর সংসদীয় আসনের রামগতি উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ, শাড়ী বিতরণ করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫খ্রি.) সন্ধ্যা ৬ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত উপজেলার ৫ টি পূজামন্ডপ পরিদর্শন করা হয়।

পূজামন্ডপ গুলোর মধ্যে রয়েছে: ১নং ওয়ার্ড জমিদারহাট বাজার রাম ঠাকুর আশ্রম, ২নং ওয়ার্ড শ্রী শ্রী বুড়া কর্তার আশ্রম, ৩নং ওয়ার্ড চর সেকান্দর মহাজন বাড়ী শ্রী শ্রী মহাপ্রভু আশ্রম, ৪নং ওয়ার্ড শ্রী শ্রী মুলধারীনি আশ্রম, ৫নং ওয়ার্ড আলেকজান্ডার শ্রী শ্রী মহাপ্রভু আশ্রম, ৬নং ওয়ার্ড মুচি বাড়ী শ্রী শ্রী রুহিদাশ সেবা আশ্রম।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগতি পূজা উৎযাপন কমিটির সভাপতি উদায়ন মজুমদার, জমিদারহাট বাজার রাম ঠাকুর আশ্রম কমিটির সভাপতি মৃণাল কান্তি পাল।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপি’র সভাপতি ও রামগতি পৌরসভার সাবেক মেয়র শাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিন, উপজেলা যুবদল আহবায়ক আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ্ মো. শিব্বির, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জমির আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, ইরাজ মাহমুদ বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহজাদা প্রিন্সসহ প্রমূখ।

সর্বশেষ - রামগতি উপজেলা