৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:৪০ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি ও কমলনগর বিএনপি’র কমিটি গঠন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৩১, ২০২২ ১২:৫১ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরে কমলনগর ও রামগতি উপজেলা এবং রামগতি পৌরসভা বিএনপি’র আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ভেরিফাইড ফেসবুক পেইজে কমিটিগুলো প্রকাশ করা হয়।

কমিটিগুলোর অনুমোদন দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান। আগামি ৩ মাসের মধ্যে কমিটিগুলোর অধীনস্ত সকল ইউনিটের সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, ডা. জামাল উদ্দিনকে আহবায়ক ও সিরাজ উদ্দিনকে সদস্য সচিব করে ৪৭ সদস্য বিশিষ্ট রামগতি উপজেলা কমিটি এবং শাহেদ আলী পটুকে আহবায়ক ও সৈয়দ মুর্তাজা আল-আমিনকে সদস্য সচিব করে রামগতি পৌর বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে৷

গোলাম কাদেরকে আহবায়ক ও নুরুল হুদা চৌধুরীকে সদস্য সচিব ও এম দিদার হোসেনকে যুগ্ম আহবায়ক করে কমলনগর উপজেলা বিএনপি’র ৫৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার ২য় বছর পূর্তী উপলক্ষে নগরীর সাহেব বাজারে র‌্যালি

রামগতিতে বিপুল ভোটে সোহেল চেয়ারম্যান পুনরায় নির্বাচিত

স্কুল খোলার প্রথম দিনে পরিদর্শনে কুলিয়ারচরের ইউএনও

কমলনগরে “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬” উদযাপিত

লক্ষ্মীপুরে সাংসদের সাথে হিন্দু সম্প্রদায়ের মতবিনিময়

রামগতিতে প্রধান শিক্ষকের অবৈধ নিয়োগ ও বেপরোয়া দুর্নীতির অভিযোগ

বাজিতপুর-নিকলীর পরিবর্তনের প্রতীক বদরুল আলম শিপু’র নির্বাচনী প্রস্তুতি শুরু

হোসেনপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী

রামগতিতে সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার যন্ত্রপাতি বিতরণ

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, স্বাস্থ্য কর্মকর্তাসহ খাদ্য সরবরাহকারীকে শোকজ