৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:০২ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি থেকে অহিংস গণঅভ্যুত্থানে ঢাকা যাওয়ার পথে আটক-২২

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৫, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লুন্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো এমন মূখরোচক শ্লোগান সম্বলিত ছোট লিফলেট প্রত্যেকের হাতে হাতে। তাদের গন্তব্য রাজধানী ঢাকা। লিফলেটটিতে আয়োজক সংস্থার নাম লিখা রয়েছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ।

লিফলেটে আরো লিখা রয়েছে “অবৈধ অর্থ উদ্ধার ও গণমূখী বিনিয়োগ জাতীয় সংস্থা” শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণনয়নের দাবীতে ২৫ নভেম্বর’২০২৪ সোমবার সকাল ১০টা ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচী। বিনা সুদে বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পুঁজি পেতে দারিদ্র মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জণগনকে অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহনের জন্য আহবান জানানো হয়। লিফলেটে আরো উল্লেখ রয়েছে কার্যালয়ে পুঁজির আবেদনের ছক পাওয়া যায়। নির্ধারিত ফরমে পুঁজির জন্য আবেদন করুন।

সেখানে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর আহবায়ক পরিচয়ে জনৈক আ,ব,ম মোস্তফা আমীনের ছবি দেয়া রয়েছে।

এমন প্রলোভনে সারাদেশের মত লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম ইউনিয়নের জমিদার হাট বাজার থেকে বাসযোগে ঢাকা রওয়ানা দেয়ার চেষ্টা করে কিছু লোক। থানা পুলিশ খবর পেয়ে উপজেলার চর বাদাম ইউনিয়নের জমিদার হাট বাজার থেকে দুই মহিলা সহ ২০ জনকে আটক করে।

এ বিষয়ে থানা অফিসার ইনজচার্জ মো. কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করতে সমর্থ হই।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক আর নেই

রামগতিতে গণধর্ষণের শিকার গৃহবধূ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার

রামগতিতে মানবাধিকার কমিশনের অভিষেক অনুষ্ঠিত

কমলনগরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন রিপু

নান্দাইলে হোডার উদ্যোগে স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮তম জন্মজয়ন্তী উদযাপন

রামগঞ্জ প্রেসক্লাবের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগতিতে ঝড়ে লন্ডভন্ড মসজিদ

কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট