২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:৩৪ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’ লীগের সাবেক এমপি আবদুল্লাহ’র মনোনয়ন পত্র জমা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ২০২৩ইং দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সহ-সভাপতি ও চর আলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন, চরগাজী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন, বড়খেরী ইউপি চেয়ারম্যান হাসান মোকছেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোয়াইব খন্দকার প্রমুখ।

পরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের কাছেও একটি কপি জমা দেন তিনি। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতির আবদুল ওয়াহেদ মুরাদ, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবু তাহের ও সফিক উদ্দিন প্রমুখ।

এর আগে জাসদ (ইনু) মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব বর্তমান এমপি মেজর (অব:) আবদুল মান্নান, নৌকার মনোনীত প্রার্থী ফরিদুন নাহার লাইলী, ইস্কান্দার মির্জা শামিম, স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ান ও সোলাইমান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন

সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার ২য় বছর পূর্তী উপলক্ষে নগরীর সাহেব বাজারে র‌্যালি

নান্দাইলে সড়ক দূর্ঘটনায় বউ-শ্বাশুরী নিহত, বেঁচে আছে শুধু ৬ মাসের মুক্তা

রামগতি থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত

পাকুন্দিয়া জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

এগারসিন্দুর এর যাত্রী হয়ে ঢাকা গেলেন সাবেক আইজিপি ও বর্তমান এমপি নূর মোহাম্মদ

রামগঞ্জে ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাবা জেলা পরিষদের চেয়ারম্যান

রাজশাহী মহানগরীতে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

কুলিয়ারচরে ইমাম-উলামা ও হিন্দুধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

লক্ষ্মীপুর জাতীয় ইমাম সমিতির জেলা কমিটি গঠন