১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:২৩ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ

মো. মনজুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে পাকুন্দিয়া য় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাকুন্দিয়া সদরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনের নেতৃত্বে একটি গ্রুপ ফুল দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেণু অভিযোগ করেন, সোহরাব সাহেব পূর্ব পরিকল্পিতভাবে তার লোকজনকে নিয়ে দেশিয় অস্ত্রসস্ত্র এনে প্রতিপক্ষের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, আমরা হাজারো মানুষ নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছি। মারামারি করার জন্য নয়। শহীদ মিনারে ফুল দিতে যাবার সময় প্রতিপক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার জাহান সততা নিশ্চিত করে বলেন সরকারে বিধিনিষেধ অপেক্ষা করি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শহীদ মিনারে ফুল দিতে যায়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

যারা এদেশ-সংবিধান-বঙ্গবন্ধুকে মানেনা তাদের এ দেশে থাকার দরকার নাই—এমপি পাপন

কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক’ ক্রুজে ভয়াবহ আগুন

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়, জামায়াতের ভরাডুবি

উপ-সম্পাদকীয়: আলোর পথে ৩০ দিন (পর্ব-০২)

কমলনগরে বিজয় চেয়ারম্যানের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে ফলাফল বাতিল চেয়ে মামলা

রামগতিতে বীরমুক্তিযোদ্ধা আজাদ জামাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জে চার সাংবাদিক পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

কমলনগরে মোটরসাইকেল আরোহীদের পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা 

পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বয়স্কদের অনুদান ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান