৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:৫২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৬, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে মাইজভান্ডারী যুব ফোরামের উদ্যোগে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাদ মাগরিব মাইজভান্ডারী যুব ফোরামের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাইজভান্ডারী যুব ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা-সভাপতি, অ্যাড. সৈয়দ মিফতাহুন নূর আল মাইজভান্ডারী (মা:) এর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জি এ আর ইসলামিক ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, মোহাম্মদ আল্লামা শায়েস্তা খান আল আজহারী (মা.)।

অন্যান্যের মাঝে আলোচনায় অংশগ্রহণ করেন পোমরা জামেয়া নঈমিয়া তৈয়্যবিয়া মাদরাসার আরবি মুদার্রিস মাওলানা মুহাম্মদ মিনহাজুল ইসলাম আল মাইজভান্ডারী (মা.), ফোরামের ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম এয়াকুব আলী বাদশা ও পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ওসমান সিকদার।

পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মাওলানা ইকরাম উদ্দীন, নাতে রাসূল (দ.) পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ আবু সালেহ, মানকাবাত পরিবেশন করেন ফোরামের কেন্দ্রীয় সদস্য জনাব মুহাম্মদ খালেদ হোসেন৷

ফোরামের ফটিকছড়ি উপজেলা শাখার সহ সভাপতি এম এ আজমের সঞ্চালনায় উক্ত নুরানি মাহফিলে ফোরামের বিভিন্ন শাখার দায়িত্বশীল সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে……স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি

হোসেনপুর উপজেলা হাসপতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আরএমপি’র কমিশনার-সহ ৪০০ জনকে পদক পরালেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের প্রবর্তন সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

পত্নীতলায় প্রাণীসম্পদ প্রদর্শনী

রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টার শাস্তি ছয় বেত, অভিযুক্ত গ্রামছাড়া

কমলনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রামগতিতে কলেজ ও সমমানের শিক্ষার্থীদের টিকাদান উদ্বোধন