২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৩৭ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রাজশাহীতে বিতর্কীত সাংবাদিক ছোটনের বিরুদ্ধে নারী সাংবাদিক-সহ দুই নারীর দু’টি মামলা দায়ের

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৪, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে মহানগরীতে বিতর্কীত সাংবাদিক সুজা উদ্দিন ছোটনের বিরুদ্ধে নারী সাংবাদিক-সহ দুই নারী পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

এর মধ্যে শনিবার (১৩ জুলাই) একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছে আয়েশা আক্তার লিজা (৩৭)। মামলার বাদি তিনি রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার মৃত আল কালাম আজাদ চাঁদের মেয়ে। মামলার আসামী সুজাউদ্দিন ছোটন (৫৮), তিনি বোয়ালিয়া মডেল থানার মৃত আনসার উদ্দিনের ছেলে। মামলার বরাত দিয়ে জানা যায়, বাদী একজন নর্থ বেঙ্গল সামাজিক সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির পরিচালক হিসেবে কর্মরত।

গত বুধবার ১০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল কাঁচা বাজারস্থ পুকুর পাড়ের রাস্তায় বিবাদীগণ একত্রিত হয়ে তার পথরোধ করে এবং ছোটন বলে, তোর কাছে আমার বন্ধুর যে চেক/স্ট্যাম্প আছে সেগুলো আমাকে ফেরত দিবি। এরপর সে তার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং বলে চাঁদা না দিলে পূর্বে যেভাবে তোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে দিয়ে নিউজ করেছিলাম তোকে আবার ফাঁসাবো এবার তুই মুক্তি পাবি না। এবার তোকে ইয়াবা/হেরোইন দিয়ে এমন ভাবে ফাঁসাবো যাতে তুই সারা জীবন জেলে থাকিস। তুই যদি আইনের সহায়তা নিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। বাদীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যপারে বুক্তভোগী আয়েশা আক্তার লিজা বাদী হয়ে সুজা উদ্দিন ছোটনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানার ১৪৬/ ৩৪১/৩৮৫/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৫, তাং- ১৩/০৭/২০২৪।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর হাসন্দি উচ্চ বিদ্যালয়ে নির্বাচনে রাবেয়া জয়ী

কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ আগমন

কুলিয়ারচরে জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত

রামগতিতে ১২ টি মন্ডপে দুর্গাপুজার আয়োজন

কমলনগরে গ্রামীণ ব্যাংকে দুর্ধর্ষ চুরি

কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম আর নেই

কুলিয়ারচরে দু’দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স শুভ উদ্বোধন

কমলনগরে নৌকাকে জেতাতে শৃঙ্খলা বাহিনী গঠনের নির্দেশ

ইটনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কমলনগরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন