১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:৪৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুরে মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৪, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিজের স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ তারে জড়িয়ে হয়ে আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালের বারান্দায় নিহত সুমী আক্তারের মা আশুরা খাতুন বারবার কান্নায় ভেঙে পড়েন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে জেলা সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে আনলে কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন গৃহবধূ সুমীকে মৃত ঘোষণা করেন। এর-আগে দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তির হাট গ্রামে আব্দুর রব বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হন মা-মেয়ে।
নিহত গৃহবধূ সুমী আক্তার ২ ছেলে ১ কন্যা সন্তানের জননী ও ওইবাড়ীর আমির হোসেনের স্ত্রী। আমির হোসেন পেশায় অটোরিকশা চালক।স্কুল-শিক্ষার্থী সুমাইয়া স্থানীয় কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

হাসপাতালে স্বজনরা জানান, স্কুলছাত্রী সুমাইয়া তার ৫ মাসের ছোট ভাইকে দোলনায় শুয়ে রেখে খেলাধুলা করছে। পাশে বৈদ্যুতিক পাখা ছিলো। ওই বৈদ্যুতিক পাখা থেকে বিদ্যুৎতায়িত হয় সুমাইয়া। বিষয়টি তার মা সুমীর চোখে পড়ে। সুমাইয়াকে বাঁচাতে গিয়ে (মা) সুমী আক্তারও বিদ্যুৎতায়িত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থা মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক সুমী আক্তারকে মৃত ঘোষণা করেন। (মেয়ে) সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন জানান, আমরা গৃহবধূকে মৃত পেয়েছি। তার মেয়েকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

মাছ ধরা ট্রলারের তেল চুরির অপবাদে শ্রমিককে মারধর, পরিবার থেকে বিকাশে টাকা নিয়ে মেলে মুক্তি

হোসেনপুরে সারের মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন

পত্নীতলায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

কমলনগরের (ওমান প্রবাসী) তাজাম্মাল হোসেন সবুজের ওমানে মৃত্যু

ফরাশগঞ্জের রাস্তার বেহাল দশা, চরম দূর্ভোগে সাধারণ জনগণ

কিশোরগঞ্জে নদী-হাওড় রক্ষায় গণশুনানী

পাকুন্দিয়ায় বেসরকারী গ্রন্থাগারে বই বিতরণ

রামগতিতে “আ. লীগের কাউন্সিলর তালিকায় বিএনপি’র ২৪ নেতা” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কমলনগরে ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ