ঢাকা | বঙ্গাব্দ

ভৈরবে শত কোটি টাকা মূল্যের উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি ভূমিসহ পুরাতন ঘর দখলের চেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 84
ভৈরবে শত কোটি টাকা মূল্যের উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি ভূমিসহ পুরাতন ঘর দখলের চেষ্টা ছবির ক্যাপশন : ভৈরবে শত কোটি টাকা মূল্যের উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি ভূমিসহ পুরাতন ঘর দখলের চেষ্টা

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব বাজারে অবস্থিত শত কোটি টাকা মূল্যের উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি ভূমিসহ পুরাতন ঘর দখল করতে চেষ্টা চলছে। স্থানীয় একটি সিন্ডিকেট চক্র উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি ভূমিসহ পুরাতন ঘর ও বিল্ডিং ভেঙ্গে মার্কেট করার পরিকল্পনায় ইট বালু মজুত করেছে কেন্দ্রের ভিতরে। সিন্ডিকেট চক্রের দাবি ভূমিটির মালিক কিশোরগঞ্জ জেলা পরিষদ। ৬০ বছর আগে স্বাধীনতা পূর্বকালে ভৈরব বাজার বানিজ্যিক এলাকায় ০.৪৬ একর ভূমির মধ্য তৎসময়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রটি মানুষের স্বাস্থ্য সেবার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। যার দাগ নং ৯০১৭ ও খতিয়ান নং ০৪।

 

আজও উপ-স্বাস্থ্য কেন্দ্রটি চলমান রয়েছে। প্রতিদিন ১০০/১৫০ রোগী এখানে চিকিৎসা নিয়ে থাকে। সিন্ডিকেট চক্রটি দখলের পায়তাঁরা করায় ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর আজ মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য ও পাট, বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এর নিকট একটি চিঠি লিখেছেন। উক্ত চিঠিতে তিনি লিখেন উপ-স্বাস্থ্য কেন্দ্রের অব্যবহৃত পুরাতন বাসা ভেঙ্গে নতুনভাবে স্থাপনা তৈরির উদ্যেশে কে বা কারা ইট রেখেছে। প্রতিষ্ঠানটি সুরক্ষার জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।

 

জানা যায়, সিন্ডিকেট চক্রটি মঙ্গলবার সকালে উপ-স্বাস্থ্য কেন্দ্রটির পুরাতন ঘর ও বিল্ডিং ভেঙ্গে দেয়ার জন্য সেখানে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় সাংবাদিকগন উপস্থিত হলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। তবে চক্রের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি গণমাধ্যম কর্মীদেরকে জানান, এই ভূমির মালিক কিশোরগঞ্জ জেলা পরিষদ। তারা জেলা পরিষদের অনুমতি নিয়ে অব্যবহৃত ভূমি ও পুরাতন ঘর ভেঙ্গে মার্কেট করতে চাই। তাই ইট আনা হয়েছে। তাদের ভাষায় এখানে কোন রোগীর চিকিৎসা হয়না। স্বাস্থ্য কর্মকর্তার চিঠিতে বলা হয় এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন ১০০/১৫০ রোগী চিকিৎসা নিয়ে থাকে। এখানে একজন মেডিকেল অফিসার, একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন মিডওয়াইফ, একজন ফার্মাসিস্ট, একজন অফিস সহায়ক কর্মরত আছে। বাজারের ১৫ হাজার জনগোস্টোর জন্য একমাত্র চিকিৎসা কেন্দ্র এটা। ভবিষ্যতে এখানে ২০ শয্যার ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ করার প্রস্তাব আছে। এখানে শিশুদের টিকা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ৬০ বছরের পুরানো প্রতিষ্ঠানটিতে হঠাৎ দখলবাজদের নজর পড়েছে। এই ঘটনায় ভৈরববাসী ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে।

 

এবিষয়ে দখলবাজদের মধ্য কারো বক্তব্য পাওয়া যায়নি। কারন তারা সকালে আসলেও পরে সাংবাদিক আসবে শুনে চলে যায়।

 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ঝারকা বেগম আমাকে ফোনে ঘটনা অবহিত করে। তিনি বলেন একদল লোক পুরাতন ঘর বিল্ডিং ভাঙ্গতে আসে। ভূমির মালিক নাকি কিশোরগঞ্জ জেলা পরিষদ। তাই তারা দখলে নিবে। সকালে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান কিছু লোকজন নিয়ে কেন্দ্রে এসেছিলেন বলে তিনি জানান। পরে বিষয়টি আমি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে চিঠি দিয়ে অবগত করি।

 

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। যারা একাজটি করার জন্য উদ্যোগ নিয়েছে তা সঠিক করেননি। একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র দখল করে মার্কেট নির্মাণ করা মোটেও আমি সমর্থন করিনা।

 

কিশোরগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ সাইদুর রহমান মোবাইলে জানান, ঘটনাটি আমি অবগত হয়েছি। একটি চালু স্বাস্থ্য কেন্দ্রকে বন্ধ বলা হয়েছে। ৬০ বছরের পুরানো প্রতিষ্ঠানটি তারা দখল করে মার্কেট করবে তা হতে পারেনা। আমি বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।

 

এবিষয়ে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী মুঠোফোনে জানান, ভৈরব উপ-স্বাস্থ্য কেন্দ্রের জায়গাটি জেলা পরিষদের। সরকারী নীতিমালা অনুযায়ী স্থাপনা ছাড়া বাকী জায়গা জেলা পরিষদের অধীনে মার্কেট নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। তবে জায়গা কাউকে ইজারা দেয়া হয়নি বলে তিনি জানান৷


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
লক্ষ্মীপুরে থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর রা

লক্ষ্মীপুরে থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর রা