ঢাকা | বঙ্গাব্দ

রামগতিতে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 57
রামগতিতে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : রামগতিতে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত

রেজাউল হক, রামগতি ব্যুরো চীপ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজি ইডি) উদ্যোগে নগর পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আই ইউ জি আই পি) অধিন ১৫ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬ইং) সকালে রামগতি পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহে আলম, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জামাল উদ্দিন, পৌরসভা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের মোহাম্মদ ইসমাইল, মুখ্য আলোচক ছিলেন আরবানের প্লানার ভিবাস দাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ছৈয়দ মুর্তজা আল আমিন, ভিআর ডিবির চেয়ারম্যান হাসান মাহমুদ শাপলা, রামগতি প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল হক।

এছাড়া পৌরসভার বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক নাগরিক তাদের মতামত দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
রামগতিতে “মা ও শিশু কেয়ার হাসপাতাল” এর শুভ উদ্বোধন

রামগতিতে “মা ও শিশু কেয়ার হাসপাতাল” এর শুভ উদ্বোধন