ঢাকা | বঙ্গাব্দ

কমলনগরে এমপি'র পক্ষে উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 75
কমলনগরে এমপি'র পক্ষে উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম ছবির ক্যাপশন : কমলনগরে এমপি'র পক্ষে উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
ad728

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, ‎​কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমলনগর উপজেলা শাখার সদস্য জনাব আ্যডভোকেট ফখরুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান তাকে এই পদে মনোনীত করেছেন।

‎​হুইপের কার্যালয় থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে এই মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ২৮ সেপ্টেম্বর হুইপের সহকারী একান্ত সচিব (এপিএস) একেএম আজিম স্বাক্ষরিত উক্ত চিঠিতে উল্লেখ করা হয়, হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি যুবদল নেতা ফখরুল ইসলামকে উপজেলা মনিটরিং কমিটির গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

‎​চিঠিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষায় জনাব ফখরুল ইসলাম সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

‎​একই সাথে চিঠিতে, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সাথে পরামর্শ ও সমন্বয় করার জন্য ফখরুল ইসলামকে অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Md Abu Sayed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কমলনগরে এমপি'র পক্ষে উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড

কমলনগরে এমপি'র পক্ষে উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড