Logo
প্রিন্টের তারিখ: 08 October 2026 | প্রকাশের তারিখ: Oct 9, 2026

সংবাদ শিরোনাম : রামগতিতে “মা ও শিশু কেয়ার হাসপাতাল” এর শুভ উদ্বোধন

রামগতিতে “মা ও শিশু কেয়ার হাসপাতাল” এর শুভ উদ্বোধন

রেজাউল হক, রামগতি ব্যুরো চীপ: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার কলেজ রোড়ের পার্শে শুভ উদ্বোধন করা হলো মা ও শিশু কেয়ার প্রাইভেট হাসপাতাল।


শুক্রবার বিকেলে উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু কেয়ার হাসপাতালের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম সায়েদ।


এসময় অন্যান্যের মধ্যে পরিচালক আকবর হোসেন, জসিম উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাধিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


চেয়ারম্যান শহিদুল ইসলাম সায়েদ তার বক্তব্যে বলেন, রামগতি-কমলনগরের মানুষের চিকিৎসা সেবা প্রদানে সরকারি সুযোগ সুবিধা বেশ অপ্রতুল। এছাড়াও এ অঞ্চলের সাধারণ মানুষকে চিকিৎসাসেবা নিতে যেতে হয় নোয়াখালী এবং জেলা শহর সুদুর লক্ষ্মীপুরে। এতে একদিকে যেমন অর্থ ব্যয় হয় অন্যদিকে সঠিক সময়ে চিকিৎসার অভাবে রোগিদের দুর্ভোগ পোহাতে হয়। এখন থেকে মা ও শিশু কেয়ার হাসপাতালে খুব সহজে, স্বল্পমূল্যে নির্ভরযোগ্য চিকিৎসাসেবা পাওয়া যাবে। এখানে নরমাল ডেলিভারি, শিশু কেয়ারসহ সব ধরনের স্বাস্থ্য সেবার সুযোগ রয়েছে। নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনোলজিষ্টদের মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিত করণ এবং আধুনিক যন্ত্রপাতি দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ www.shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF