Logo
প্রিন্টের তারিখ: 10 October 2026 | প্রকাশের তারিখ: Oct 11, 2026

সংবাদ শিরোনাম : ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান------রামগতিতে জামায়াত নেতা

ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান------রামগতিতে জামায়াত নেতা

রেজাউল হক, রামগতি ব্যুরো চীপ: ডেঙ্গু জর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।


শনিবার (১০ অক্টোবর ২০২৬ইং) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ সব কথা বলেন।


রামগতি পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহ পালনের অংশ হিসাবে এ কর্মসূচী পালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. নিশাত হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা জাফর আহমদ, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরনবী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে হাসপাতালের আশপাশে মসক নিধনে স্প্রে ঔষধ ছিটিয়ে প্রতিরোধের চেষ্টা করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ www.shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF