Logo
প্রিন্টের তারিখ: 20 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : ভৈরবে নদীতে বালু উত্তোলনের সময় ড্রেজার শ্রমিককে মারধোরের অভিযোগ

ভৈরবে নদীতে বালু উত্তোলনের সময় ড্রেজার শ্রমিককে মারধোরের অভিযোগ

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় ড্রেজার শ্রমিককে মারধোরের অভিযোগ উঠেছে । এসময় ড্রেজার শ্রমিক দেলোয়ার হোসেন কাকন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬ইং) বেলা ১১টার দিকে আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে মেঘনা নদীর বালু মহালে এই ঘটনাটি ঘটেছে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে বালু মহালের বৈধ ইজারাদারের শ্রমিক দেলোয়ার হোসেন কাকন লুন্দিয়া গ্রামে বালু মহালের কাছে মেঘনা নদীর পাড়ে বসা ছিলেন। এসময় গণঅধিকার পরিষদের বহিস্কৃত কিশোরগঞ্জের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, আরমান ও বাবু দেলোয়ার হোসেন কাকনের সাথে বাকবিতন্ডায় হয়। একপর্যায়ে কাজল, আরমান ও বাবুর নেতৃত্বে ১০/১২ জন দেলোয়ার হোসেন কাকনকে পিটিয়ে গুরুতর আহত করে। হামলায় তার বামপাশের কানে গুরুতর জখম হয়। তাছাড়া তার মাথা ও শরীরে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

 

আহত ড্রেজার শ্রমিক দেলোয়ার হোসেন কাকন জানান, তিনি বালু মহালের কাছে মেঘনা পাড়ে বসা ছিলেন এমন সময় ইমতিয়াজ আহমেদ কাজল, আরমান ও বাবুর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কাজল, আরমান ও বাবুর তাকে মারধোর করে এবং তাদের নেতৃত্বে আরো ১০/১২ জন তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। হামলায় তার বামপাশের কানে গুরুতর জখম হয়। তাছাড়া তার মাথা ও শরীরে গুরুতর জখম হয়। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন।

 

এবিষয়ে গণ অধিকার পরিষদ সাবেক নেতা কিশোরগঞ্জের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি । পরে তার মোঠো ফোনে একাধিকবার কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায় ।

 

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুবুর রহমান জানান, লুন্দিয়া গ্রামের মেঘনা নদীতে বালু মহলে বালু উত্তোলনের সময় মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনাটি অবগত হয়েছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান৷

© সকল কিছুর স্বত্বাধিকারঃ www.shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF