Logo
প্রিন্টের তারিখ: 09 November 2026 | প্রকাশের তারিখ: Nov 10, 2026

সংবাদ শিরোনাম : লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর ২০২৬ইং) বিকেলে শহর সমাজসেবা কার্যালয়ে সমন্বয় পরিষদের আয়োজনে আয়োজনে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান।

 

শহর সমাজসেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তণ শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, সমন্বয় পরিষদের সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী,আবদুল আজিজ, মমতাজ বেগম, কোষাধ্যক্ষ শামছুল আলম লিটু, পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী প্রমুখ।

 

পরে কৃতি ৪৭ শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট, নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ www.shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF