Logo
প্রিন্টের তারিখ: 13 November 2026 | প্রকাশের তারিখ: Nov 13, 2026

সংবাদ শিরোনাম : রামগতিতে ২০ হাজার প্রাণহানির সেই ভয়াল ১২ নভেম্বর ১৯৭০

রামগতিতে ২০ হাজার প্রাণহানির সেই ভয়াল ১২ নভেম্বর ১৯৭০

রেজাউল হক, রামগতি ব্যুরো চীপ: ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে (ভোলা সাইক্লোন) লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় রামগতি অঞ্চলে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়। রামগতি ও কমলনগর এলাকার মেঘনা উপকূলীয় চর আবদুল্লাহ-সহ বিভিন্ন চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ৮ থেকে ১০ ফুট পানির নিচে তলিয়ে যায় এবং জলোচ্ছ্বাসের স্রোতে অসংখ্য মানুষ ভেসে যায়।

 

ওই দিনকে স্বরণ করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ আছর নবীন-প্রবীন ভাবনা কেন্দ্রের উদ্যোগে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এক স্মরণসভার আয়োজন করা হয়।

 

নবীন-প্রবীন ভাবনা কেন্দ্রের সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি এনজিও সংস্থা ডরপের এএইচএম নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহিম, রামগতি প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

স্মরণসভায় বক্তারা বলেন, আজ ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল রামগতির এই ভূখন্ডে আঘাত হেনেছিল শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। যার নাম ছিল ‘ভোলা সাইক্লোন’। সেই আঘাতে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানি ঘটে। অসংখ্য গৃহপালিত ও বন্য পশু মারা যায়। নষ্ট হয় হাজার হাজার হেক্টর ফসলি জমি। দুমড়ে-মুচড়ে যায় ঘরবাড়ি, জীবন ও জনপদ।

 

১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলবাসীর জন্য স্মরণীয় দিন। তারা ভুলে যাননি সে দিনকে, সেই দিনের ইতিহাস তুলে ধরে বক্তারা আরও বলেন, ১২ নভেম্বর হারিয়েছেন তাদের স্বজন। ঘরের মেঝেতে বসে সেই মা আজও সারারাত কাঁদেন, সেদিন তার সন্তানকে হারিয়েছে। এই দিন আসলেই তাদের চোখের ঘুম চলে যায়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ www.shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF