Logo
প্রিন্টের তারিখ: 17 November 2026 | প্রকাশের তারিখ: Nov 18, 2026

সংবাদ শিরোনাম : রামগঞ্জে ৩ দিনব্যাপী পৌরসেবা সপ্তাহ ও কর মেলার সমাপনী

রামগঞ্জে ৩ দিনব্যাপী পৌরসেবা সপ্তাহ ও কর মেলার সমাপনী

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথমবারের মতো তিন দিনব্যাপী আয়োজিত পৌরসেবা সপ্তাহ ও পৌরকর মেলা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শরিফুল্লাহ আল শামস ও পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহমেদ সিফাত, ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল আজিজ,পৌর বিএনপি’র সভাপতি শেখ মোহাম্মদ কামরুল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানসহ আমন্ত্রিত অতিথিরা।

 

অনুষ্ঠানে বক্তারা পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন, নিয়মিত পৌরকর পরিশোধ এবং পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ www.shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF