রেজাউল হক, রামগতি ব্যুরো চীপ: লক্ষ্মীপুরের রামগতিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬ইং) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীনের সভাপতিত্ব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান রিদয়, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জামাল উদ্দিন, পৌরসভা বিএনপি’র সভাপতি সাহেদ আলী পটু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত সুপারভাইজারগণ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন সবার উদ্দেশ্যে বলেন ফ্যামিলি কার্ড এটি কোন ব্যক্তি বা দলের কাজ নয় এটি রাষ্ট্রের একটি প্রকল্প এ প্রকল্পটি দলমত নির্বিশেষে সকল দরিদ্র মানুষের ন্যায্য মুল্যে নিত্য পণ্য ক্রয়ে সহায়তা করা, এর বাস্তবায়নে প্রশাসন রাজনৈতিক দল, ইউনিয়ন পরিষদ, সাংবাদিক সকলকে সহযোগিতা করতে হবে। এজন্য তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসার করা যায় নির্ভুল এবং সচ্ছতার সহিত তালিকাভুক্তকরণ কাজ সম্পন্ন করবে।