৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:০৯ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন এর বিবৃতি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৪, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ

নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: ‎অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন বলেছেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আসছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।‎

‎তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক দায়িত্ব পালন করে আসছি। টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।‎

‎তিনি আরো বলেন, আমি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচিত অভিভাবক প্রতিনিধি এবং টেকনাফ পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হিসেবেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি আমি একজন ঠিকাদার এবং ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছি।‎

‎নুরুল হোসাইন অভিযোগ করে বলেন,আমি সবসময় মাদক, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের কারণে অনেকে আমাকে ভুল বুঝে এবং ভিত্তিহীনভাবে ওসি প্রদীপের ঘনিষ্ঠ বা বিশ্বস্ত ব্যক্তি বলে অপপ্রচার চালায়, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।‎

‎তিনি বলেন,সমাজে একজন সংবাদকর্মী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার ছবি থাকা স্বাভাবিক। এসব ছবিকে বিকৃত মানসিকতায় উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করা অনৈতিক, দুঃখজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছাড়া কিছুই নয়।‎

‎ওসি প্রদীপ তার নিজস্ব সিদ্ধান্ত ও ঊর্ধ্বতন নির্দেশনায় বিভিন্ন কর্মকা- পরিচালনা করতেন। এসব কর্মকা-ের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা, সহযোগিতা বা লেনদেন ছিল-এমন কোনো প্রমাণ কেউ কখনো দেখাতে পারবে না।‎

‎তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন,আমার বিরুদ্ধে কোনো ধরনের অবৈধ লেনদেন, সহযোগিতা বা অন্যায়ের একটিও প্রমাণ কেউ দেখাতে পারবে না। যদি পারে, আমি জবাব দিতে প্রস্তুত। আর যদি না পারে, তাহলে এই অপপ্রচার বন্ধ করতে হবে।

‎কিছু ছবি বা সভায় উপস্থিত থাকার কারণে আমাকে দালাল বানানোর অপচেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্য প্রণোদিত।‎

‎মানুষের পাশে দাঁড়ানোই আমার ‘অপরাধ’। কিন্তু মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যাবে না।

‎সবাইকে অনুরোধ করছি-এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করুন।‎

‎তিনি আরো বলেন, অনেকে মনে করে আমি বিপুল সম্পদের মালিক, কিন্তু বাস্তবে কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কারো কাছ থেকে অন্যায়ভাবে একটি টাকাও গ্রহণ করেছি। মানুষের পাশে দাঁড়ানোই আমার একমাত্র ‘অপরাধ’, আর সেটাকেই এখন অপপ্রচারের হাতিয়ার করা হচ্ছে।‎

‎সবশেষে তিনি বলেন,ওসি প্রদীপের সাথে বিভিন্ন সভা বা উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকার কিছু ছবি থাকলেও তা সম্পূর্ণ দায়িত্বগত ও আনুষ্ঠানিক। এগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করে আমাকে দোষারোপ করা সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্য প্রণোদিত।

‎তিনি সকলকে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করার আহ্বান জানান।

সর্বশেষ - রামগতি উপজেলা