২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:১৮ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২৫, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ

মুঞ্জুরুলহক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১২ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চর পাড়াতলা গ্রামের জসীম উদ্দিনের ছেলে মো. সিদ্দিক (৩০) এবং চরকুর্শা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে খুর্শিদ মিয়া (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানাধীন মির্জাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাক্ষীদের উপস্থিতিতে তাদের কাছ থেকে ৫০ পিচ পুরিয়ায় রাখা মোট ১১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা