২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৫১ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলি করা সেই রুবেল গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করা জহিরুল ইসলাম ওরফে সন্ত্রাসী রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জহিরুল হক রুবেল (৪১), সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও দুই হাতে পিস্তল নিয়ে গুলিবষর্ণ করেছিল রুবেল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, সেদিন সন্ত্রাসী রুবেল দুই হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছেন। সেই অভিযোগে তাকে গ্রেফতার করতে মাঠে নামে র‌্যাব।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

ইটনায় বাকাসস কর্মচারীদের কর্মবিরতি পালন

কমলনগরের স্কুলশিক্ষক ছায়েদ উল্লাহর ৬ সন্তান ঢাবির শিক্ষার্থী

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম আর নেই

হোসেনপুরে আগুনে ভষ্মিভূত ২টি ঘর: ১০লাখ টাকার ক্ষয়-ক্ষতি

কুলিয়ারচর পোলট্রি ডিলার সমিতি’র শুভ উদ্বোধন

প্রতারকচক্রের খপ্পরে পড়ে দুবাই জেলে কটিয়াদীর পরশ; উদ্ধারের আশায় পরশের পরিবারের সংবাদ সম্মেলন

মেঘনায় বিলীন হচ্ছে রামগতি-কমলনগরের বিস্তৃর্ণ জনপদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার সুজনের মৃত্যু